শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকব: আরিফুল হক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তন উদ্বোধনকালে এমন প্রতিশ্রুতির কথা জানান মেয়র। আরিফুল হক চৌধুরী বলেন, আপন গতিতে চলছে সিলেট জেলা প্রেসক্লাব। এ প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের নিষ্ঠা আর ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সিলেটের গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা সিলেট জেলা প্রেসক্লাবকে এগিয়ে নিচ্ছেন। জেলা প্রেসক্লাবের কার্যক্রম সত্যিই মুগ্ধ হয়ার মতো।

তিনি বলেন, জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশে থাকতে পেরে নিজেকে বেশ আনন্দিত মনে করছি। আপনাদের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকব।

মিলনায়তন উদ্ধোধন শেষে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, ক্লাবের সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সদস্য মো. মহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, ক্লাব সদস্য রবি কিরণ সিংহ রাজেশ, শাহীন আহমদ, রায়হান উদ্দিন, রণজিৎ কুমার সিংহ, আহমেদ জামিল, মাকলেছুর রহমান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain