শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিলেটের দক্ষিণ সুরমায় রাহাত খুনে ১০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তার চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা নয়-২১/২২/১০/২১। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।
তিনি বলেন, ‘রাহাতের চাচা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৩ জনের নামোল্লেখ ও ৫-৭ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।’ তবে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি ওসি।

একটি সূত্র নিশ্চিত করেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা এলাকার সিলাম পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে সামসুদ্দোহা সাদী (২০)। অপর দুই আসামি হলেন একই এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমদ (১৯) ও দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে সানী।
এদের মধ্যে সাদী ছাত্রলীগের কর্মী। তিনি সিলেট ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের সাথে জড়িত বলে জানা গেছে। দক্ষিণ সুরমা কলেজের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজে অধ্যয়নকালীন একবার তাকে বহিষ্কারও করা হয়। বাকি দুজনও ছাত্রলীগের সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আরিফুল ইসলাম রাহাত (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হন। এসময় চাচাতো ভাই রাফি তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। যাবার পথে চাচাতো ভাইকে কলেজ গেটে রেখে এক বন্ধুর সাথে দেখা করতে কলেজ ক্যাম্পাসে যান রাহাত। পরে বের হওয়ার সময় দুপুর সোয়া ১২টার দিকে কলেজের মূল গেট থেকে ২০-২৫ গজ ভেতরে সাদী ও তানভীর সিলভার রঙ্গের একটি পালসার মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
এ ঘটনায় কলেজে ৩ দিনের জন্য পাঠদান বন্ধের নোটিশ জারি করে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain