শিরোনাম :
সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪ রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন

পাবনায় ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিকল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পাবনায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সাথে চলন্ত ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি আসার আগেই পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামাননি গেটম্যান। ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঝিমাচ্ছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

অন্যদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain