অনুসন্ধান ডেস্ক ::: সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট মহানগর বিএনপি কতৃক ৭,৮,৯,৩৭,৩৮,৩৯ নং ওয়ার্ড সমুহের বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে শান্তি-শৃঙ্খলা তদারকি কমিটি গঠন করা হয়েছে। ৭,৮,৯,৩৭,৩৮,৩৯ নং ওয়ার্ড শান্তি-শৃঙ্খলা তদারকি কমিটি, সিলেট মহানগর বিএনপির আয়োজনে
বৃহস্পতিবার (১৫ আক্টোবর) রাতে নগরীর মদিনা মার্কেট বৃহত্তর মদিনা মাকের্ট ব্যবসীয় সমিতির কার্যলয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তদারকি কমিটির প্রধান, মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে এবং তদারকি কমিটির সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস এর পরিচালনায়
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, তদারকি কমিটির সদস্য ও মহানগর বিএনপির উপদেষ্টা সানাউল হক ছানা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাধারণ সম্পাদক এস এম সায়েম, সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান,৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বাপ্পু দত্ত, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, সাধারণ সম্পাদক কাহির আহমেদ,সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, ৩৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হালিমা কবির তিম্মি, ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান মিয়া, ৩৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমদ,প্রবীর তালুকদার,সাব্বির আহমদ জীবন, রেজোয়ান আহমদ রনি প্রমুখ।
সনাতনী হিন্দু নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সমর চৌধুরী, ডাঃ ননী গোপাল দত্ত, জুবু তালুকদার, বলাই দত্ত, সুজিত কুমার দেব, সুভাশ দেব, রিপন পাল, শীতল বাবু, শ্যামল কপালী, শংকর দাস শংকু, বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, সিলেট মহানগর বিএনপি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন উৎসবমুখর, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য দলটির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চারণভূমি এবং বিএনপি দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সকল সম্প্রদায়ের সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাসী। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি মহানগর বিএনপির নেতা-কর্মীরা প্রতিটি পূজামণ্ডপে সতর্ক দৃষ্টি ও কড়া নজরদারি নির্দেশনা রয়েছে দলের। দুর্গাপূজার নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রুখতে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে ৭টি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়েছে