শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) এর সাথে সিলেট থেকে সবজি নিয়ে দরবস্ত বাজারের উদ্দেশ্যে যাওয়া সিএনজি অটোরিকশার মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন।
নিহতরা হচ্ছেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও অপরজন হলো একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে। তিনি বলেন, সুরতহাল রির্পোট তৈরি করে হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain