শিরোনাম :
গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: দালাল না ধরলে আরর ঘুষ না দিলে লাইসেন্স মিলে না- সিলেট সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার অভিযানে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক সিলেট জেলা কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

্এতে বলা হয়, বিআরটিএ সিলেটের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট হতে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায় যে, গত ১৭ নভেম্বর
মোট ৭১ টি ফিটনেস নবায়নের আবেদন জমা পরে। মোট ৭১ টি গাড়ি পরিদর্শনকালে একটি আবেদনে বিআরটিএ’র অফিসার ইঞ্জিন নম্বারে একটি নীল কালির বিশেষ গোল চিহ্ন প্রদান করেন। ইঞ্জিন নাম্বার থেকে শুরু করে সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বিআরটিএ এর অফিসার বলেন নাম্বার সঠিক নয় এবং গোল চিহ্ন দিয়ে চলে যান। পরবর্তীতে এক দালাল আসে এসে টাকা দাবি করেন এবং দালালকে ৩৭০০ টাকা দেওয়ার পর গাড়ির ফিটনেস নবায়ন হয়ে যায়।

দুদক জানায়, অভিযানকালে অভিযোগের প্রাথমিক সততা পাওয়া যায়।

এ বিষয়ে অভিযানকালে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তির পর পর্যালোচনা পূর্বক বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain