শিরোনাম :
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

হবিগঞ্জ জেলা যুবদল সভাপতির মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১২৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য, হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি এবং সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ইলিয়াছ (৪৬) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু , মহানগর সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।

বৃহস্পতিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে যুবদলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। রাজপথে আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে যুবদল পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।

উল্লেখ্য, সপ্তাহ খানিক আগে মরুহুমের ছোটভাই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার বিকেল ৪টার যুবদলের ৪৩তম প্রতিষ্টাবার্ষিকীর মিছিল শেষে বাসায় গিয়েই বুকে ব্যথা অনুভব করলে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে মিয়া মো. ইলিয়াছ স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বাবা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain