শিরোনাম :
সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস”

সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেটসহ সারাদেশে টানা চার দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

সোমবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

জানা যায়, আগামী বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড জানায়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ চার দিন রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। ফলে সারাদেশের পাশাপাশি জালালাবাদ গ্যাসের আওতাধীন বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain