শিরোনাম :
সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’

ইউটিউব চ্যানেল খুললেন জয়া

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫৭০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় জয়া আহসান। এবার আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে তিনি অফিসিয়াল ইউটিউব চ্যানেলও খুলেছেন।
ফেসবুকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, ১০০০ সাবস্ক্রাইবার হলেই প্রথম ভিডিও পোস্ট করবেন। কোনো ভিডিও পোস্ট না করলেও নিজের চ্যানেলে এরই মধ্যে ১৭০০ সাবস্ক্রাইবার পেয়ে গেছেন তিনি। চ্যানেলটি খোলা হয়েছে ১৬ অক্টোবর।
ইউটিউবে আসার বিষয়ে গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, ‘আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেই ইস্যুগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছানোর দরকার মনে হয়েছে। ইউটিউবে সেটাই করব, যেটা একটু উৎসাহব্যঞ্জক।’
সম্প্রতি স্পেনের মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার হাতে পেয়েছেন জয়া আহসান। টলিউড নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’-এ অভিনয়ের জন্য তিনি এ সম্মাননা পান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain