শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জীবিকার তাগিদে পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রুবেল আহমদ। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে শেষ যাত্রা-সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী তরুণ।

 

বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে।

জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

 

নিহত রুবেল পরিবারের একমাত্র ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain