শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন

দেশের প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা শাক্যমুনি বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা বক্তব্য রাখেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক ও ধার্মিক মানুষ।
মানুষের কল্যাণে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য সমান সুযোগ সুবিধার সুযোগ করে দিয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে ও বাংলাদেশের বহুমাত্রিক সৌন্দর্য যেকোনোভাবে সমুন্নত রাখতে করতে হবে।
উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএন ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ এস লোকজিৎ মহাথের। মুখ্য আলোচক ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি ডা. ভাগ্যধন বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুডিস্ট ফেডারেশনের মহসচিব ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, ওসি রনজিত বড়ুয়া, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহানুর বেগম, কাউন্সিলর মো. ইলিয়াস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain