শিরোনাম :
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার সুনামগঞ্জে বিদ্যুতের লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ল ১৫ বসতঘর তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী সিলেটেও চারদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে, জানালো জালালাবাদ গ্যাস হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১ শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে:সিলেটে রিজভী দৃষ্টিশক্তি নেই, তবু এইচএসসিতে জিপিএ-৫ সিলেটের মৌমির মুক্তাক্ষরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব সম্পন্ন

কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরন করলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কানাইঘাট সাংগঠনিক টিমের দলনেতা আবু আহমদ আনসারী। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও কানাইঘাট সাংগঠনিক টিমের সদস্য রজব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ , সৈয়দ সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামরান আহমদ হেলাল, আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ আজিজুর রহমান আজিজ, আক্তার আহমদ, জুনেল আহমদ, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক বক্স, সালেক আহমদ, জাহেদ আহমদ,নাজিমউদ্দিন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর করিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain