শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

কানাইঘাট সাতবাক ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থানীয় ভবানীগঞ্জ বাজারে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সাতবাক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাহির চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
এছাড়াও স্থানীয় বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খসরুজ্জামান খসরু, সাজ উদ্দিন সাজু, ফখর উদ্দিন, সাইফুল আলম মেম্বার, আবু সিদ্দেক, রুবেল, আবু রায়হান পাবেল, মাসুম প্রমুখ। সম্মেলনে ফখর উদ্দিন কে সভাপতি ও সাইফুল আলম মেম্বারকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain