শিরোনাম :
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

সিলেটে করোনায় আরেক মৃত্যু-শনাক্ত ৩ জন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আরেকজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭৫ জন।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সিলেট জেলার, অপরজন সুনামগঞ্জের।

৬২৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৪৮।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪৯ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮১৪ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৩ জন ও হবিগঞ্জের ৬৬৪৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৯ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৯৮৮ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain