শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

ঐতিহাসিক জেলহত্যা দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৩রা নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ঐতিহাসিক জেলহত্যা দিবস মহানগর আওয়ামী লীগ পালন করে থাকে।
তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক এই দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করেছে।

কর্মসূচী হলো- ৩রা নভেম্বর রোজ বুধবার বিকাল ৩টায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উক্ত কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে যথাসময়ে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও কর্মীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain