শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গত (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বগুড়ার নব মহাস্থান বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন নব মহাস্থান বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক শিমুল কান্তি বড়ুয়া।
কর্মসূচিতে সাবু বড়ুয়া, বাবুল বড়ুয়া, সুজন বড়ুয়া (বগুড়া সেনাবাহিনীতে কর্মরত), প্রবীর বড়ুয়া, মৃদুল বড়ুয়া, রবি বড়ুয়া , প্রতাপ মিত্র সহ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিহার প্রাঙ্গণে কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনকালে শিমুল কান্তি বড়ুয়া বলেন, “বৃক্ষ রোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় প্রতিষ্ঠিত নব মহাস্থান বৌদ্ধ বিহারকে বেছে নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি থেকে মানুষ খাদ্য, পানি, অক্সিজেনসহ নানা উপায়ে উপকৃত হচ্ছে। তাই পরিবেশ ধ্বংস না করে বৃক্ষরোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, রাস্তাঘাট, বিহার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশব্যাপী বৃক্ষরোপণ ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain