শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

বিসিএস দিতে গিয়েছিলেন ঢাকায়, ফেরার পথে দুর্ঘটনায় চবি শিক্ষার্থী নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় ভাইয়ের বাসায় গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে সেখান থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় ভাইসহ তিনি মারা যান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আর তার ভাই ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে চাকরি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আজ সকালে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়েছে। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain