শিরোনাম :
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

সিলেটে যে কোন সময় ধর্মঘটের হুঁশিয়ারী-পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সিলেট ফোকাস :: সিলেটে জ্বালানি তেলের সংকট নিরসনে জরুরী বৈঠক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। সভায় সিলেটের এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দ যখনই সিলেটের পাম্পগুলো শুন্য হবে সাথে সাথে ধর্মঘটে যাবার হুঁশিয়ারী দিয়েছেন।
সভায় বক্তারা বলেন, গত সপ্তাহে সংগঠনের পক্ষ থেকে ৭ দিনের আল্টিমেটাম দেয়ার পর সিলেটে যে পরিমাণ জ¦ালানী তেল সরবরাহ করা হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সিলেটবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে এই মুহুর্তে কঠোর কর্মসূচি না দিয়ে তারা যে মুহুর্তে সিলেটের পাম্পগুলো তেলশুন্য হবে সাথে সাথে ধর্মঘটে যাবার ঘোষণা দেন।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কনভেশন হলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার জরুরী সভায় বক্তারা এই হুশিয়ারী দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. মোস্তফা কামালের ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন, খান মো: ফরিদ উদ্দিন, নুরুল ওয়াছেহ আলতাফী, হুমায়ুন আহমেদ, সায়েম আহমেদ, জুবের আহমেদ চৌধুরী খোকন, ব্যারিষ্টার রিয়াশাদ আজিম হক আদনান, সিরাজুল হোসেন আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, এনামুল হক রুবেল, রিয়াদ উদ্দিন, মনিরৃুল ইসলাম, আখতার ফারুক লিটন, লোকমান আহমদ মাছুম, আফজাল আহমদ, আব্দুল কুদ্দুস তালুকদার, আব্দুল মুমিন, ফয়জুর রহমান, রফিকুল ইসলাম, ইউনুস আলী, নাদিম রহমান, জহির উদ্দিন মো. বাবর, মশিউর রহমান চঞ্চল, মো. ছানাওয়ার আলী প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain