শিরোনাম :
বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ভাটিপাড়া গ্রামের রুয়েদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে রুয়েদ মিয়ার হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবিতে হযরত শাহজালাল (রহ.) দরগাহ উপ-পরিষদের রেজি নং-৭০৭ অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও মিছিল বের করা হয়। বুধবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর দর্শনদেউড়ি থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রুয়েদ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দিরাই উপজেলার মানুষ প্রদীবের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রদীবের নেতৃত্বে বার বার গ্রামের নিরিহ মানুষের উপর হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে। এই কয়েক বছরের মধ্যে প্রদীবের কর্মীদের হাতে নিরিহ ৪/৫ জন মানুষ নিহত হয়েছে। প্রদীবের কোনো শাস্তি না হওয়ায় আতংকের মধ্যে থাকতে হয় সাধারণ মানুষদের।
দরগাহ উপ-শাখার সিএনজি অটোরিক্সা শ্রমিক রেজি নং-৭০৭ এর সহ-সভাপতি মো: তেরাব আলী লিটনের সভাপতিত্বে ও রুবেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল তালুকদার, দরগা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, হোসেন আলী, জুয়েল, নাছির, জহির মোল্লা, মাসুম, মাসুদ নূর, তপন, মিন্টু, জুম্মান, এলন, ছোটন আলী, জুয়েল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain