শিরোনাম :
জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

মাধবপুরে সোনাই নদীর ব্রীজের-নিকট থেকে বালু উত্তোলন-ব্রীজের ক্ষতির আশংকা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী সোনাই নদীর ব্রীজের ২ শ গজের নিকট থেকে ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে ব্রীজের ক্ষতির আশংকা করছে সচেতন মহল।
এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মুসলেহ উদ্দিন ভুইয়া শিপন উপজেলা নিবার্হী কর্মকতার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন মাধবপুর থেকে হরষপুর রাস্তার চৌমুহনী বাজার সংলগ্ন ব্রীজটি খুবই গুরুত্বপূর্ন। এই ব্রীজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। ওই ব্রীজের কাছ থেকে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করেছে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম।
অবৈধভাবে বালি উত্তোলনের ফলে ব্রীজটি ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে। তাই জনগনের স্বার্থে ব্রীজটি রক্ষার্থে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন বন্ধ করার প্রয়োজন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ব্রীজের পাশে থেকে কোন ব্যাক্তি বালু উত্তোলন করতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain