শিরোনাম :
নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার

সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী এক অসহায় মায়ের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটালেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি ওই মায়ের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। শনিবার (১৪ মার্চ) রাতে সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী’র কার্যালয়ে হুইলচেয়ারের প্রদান করা হয়।

সূত্রজানা যায়, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা চলাফেরায় অক্ষম ওই মা দীর্ঘদিন ধরে একটি হুইলচেয়ারের অভাবে ভোগান্তির মধ্যে ছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ গ্রহণ করেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। তিনি দ্রুত ওই মায়ের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সৈয়দ সারোয়ার রেজার এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটি সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাই সমাজের বিত্তবানদের শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে থাকার আহবান জানান তিনি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রভাতী সমাজ কল্যান সংস্থার মুরুব্বি মোহাম্মদ দিনার হোসেন, মোহাম্মদ জালাল মিয়া, মুরুব্বি মোহাম্মদ মানিক মিয়া, ভোট্টু মিয়া, বারেক মিয়া, জাহাঙ্গীর আলম, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain