শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

গাজীপুরে পিকআপচাপায় ৩ পথচারী নিহত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে পিকআপচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার উপজেলার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। তারা শ্রীপুর পৌরসভার দুই নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকার ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ তাদের চাপা দিলে জনি ও ইব্রাহীম হাবিব ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain