শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

মাধবপুরে শক্রতার জের খেড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৫৮ বার পড়া হয়েছে

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে গরু খাবার খেড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জোয়ালভাঙ্গা গ্রামের আব্দুল খালেক মিয়ার ১০/১২ খানি জমির খেড় রাতের আধারে একই গ্রামের ফুরুক মিয়ার স্ত্রী আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আব্দুল খালেম মিয়ার স্ত্রী মাজেদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন।
আব্দুল খালেক মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া জানান, পূর্ব শক্রতার জের ধরে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।
ফুরুক মিয়ার স্ত্রী চম্পা বেগম জানান, কে রাতে আগুন দিয়েছে জানি না।
একই গ্রামের অলি মিয়া জানান, গত কয়েকদিন আগে ফুরুক মিয়ার স্ত্রী চম্পা বেগম আব্দুল খালেক মিয়ার খড় ফেলে দেয়। তখন তিনি বাধা দিলে চম্পা বেগম হাতে রাখা দা দেখিয়ে বলেন আমাকে বাধা দিলে নিজের পেটে দা লাগিয়ে সবাই কে ফাঁসিয়ে দিব।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain