শিরোনাম :
আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ

মাধবপুরে ২ মাসেও খোঁজ মিলেনি মাদ্রসা ছাত্র-আল আমিন-চোখের জল ফেলছে মা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

রাজীব দেব রায় রাজু, মাধবপুর(হবিগঞ্জ) থেকে :: হবিগঞ্জের মাধবপুরে ২ মাসেও খোঁজ মিলেনি মাদ্রাসা ছাত্রের। এক মাত্র ছেলে কে হারিয়ে এখনো চোখের জল ফেলে মা। ছেলে ফিরে আসবে সেই অপেক্ষায় প্রহর গুনছে মা মোছাঃ আউলিয়া বেগম। মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের মোঃ শিরু মিয়ার ছেলে পৌর শহরের কৃষ্ণনগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল আমিন (১২)গত ১৭ আগষ্ট দুপুরে মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে মাদ্রসায় যায় নি। আশে পাশে ও স্বজনদের বাড়িতে খোঁজ করেও আল আমিন কে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ আল আমিনের মা মোছাঃ আউলিয়া বেগম গত ১৬ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করেছেন। (যার নং ৮৩৪)।
একমাত্র ছেলে কে হারিয়ে এখনো চোখের জল ফেলে মা আউলিয়া বেগম। ছেলে ফিরে আসবে সেই প্রতিক্ষায় প্রহর গুনছেন তিনি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আল আমিন কে উদ্ধার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain