শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

সিলেটে চলছে ৪৮ ঘন্টা বাস ধর্মঘট-যাত্রীদের ভোগান্তি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটে চলছে ৪৮ ঘন্টা বাস ধর্মঘট। শুক্রবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সিলেটে বাস চলাচল বন্ধ রাখা হবে। এরমধ্যে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শুক্রবার ভোর থেকে সিলেট থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সেই সাথে সিলেট-জকিগঞ্জ ও তামাবিল সড়কেও বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই গন্তব্যে যেতে পিকআপ, কেউ বাসে, কেউবা মোটরসাইকেলে, আবার কেউ কেউ হেঁটেই রওয়ানা হতে দেখা যায়।
সোহরাব নামে এক পোশাক শ্রমিক সিলেটে এসেছেন টাঙ্গাইল থেকে। তিনি বলেন, ২ দিনের ছুটি নিয়ে সিলেটে শুক্রবার ভোরে এসেছি মাইক্রোবাস করে। গোয়াইনঘাট যাবো কোন বাস পাচ্ছি না। তাই অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি। খুব কষ্ট করে ঢাকা থেকে সিলেটে এসেছি।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, পরিবহন ব্যবসা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এরমধ্যে করোনাভাইরাস ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যখন ব্যবসাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের দাঁবি না মানলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ‘হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ্বালানী তেলের দাম বাড়লে গাড়ি ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব সকল স্তরে পড়বে। তাই আমাদের দাবি সরকার জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করবে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সিলেটে ৪৮ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকবে। যদি এই সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain