শিরোনাম :
জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন

সিলেটে ব্রিফকেস থেকে গাঁজা উদ্ধার, ৩জন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের ওসমানীনগর থানাধীন শেরপুর থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগ। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।

সোমবার (৮ নভেম্বর) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে রবিবার (৭ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে রাজু মিয়া (২৮), একই থানার পাইকপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মোঃ সোহেল আলী (১৯) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে কামাল (৫০)।

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতরা ২টি ব্রীফকেসে ১৮ কেজি গাঁজা নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-১৫৯৫) করে সিলেটে আসার পথে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি করে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় থানায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain