শিরোনাম :
শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল

বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিকের প্রয়াণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে পরলোক গমন করেন ইপিআর কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিক। তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস এ যোগদান করে বাংলাদেশ রাইফেলস থেকে অবসর গ্রহণ করেছিলেন। ইপিআর থেকে যে ক’জন সেনা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সাথে সংগ্রাম করেছিলেন, রঞ্জন ভৌমিক তাদেরই একজন।

রঞ্জন ভৌমিক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকঘর বকশীমূলের ঢালিরকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বীরেন্দ্র ভৌমিক ও বেলা ভৌমিকের পুত্র। তাঁর মুক্তিযোদ্ধার পরিচিতি নম্বর- ০১৬১০০০৮৬৮৬।

 

তিনি সিলেট ৪২৪ নম্বর উত্তর বাগবাড়ী এলাকায় ভাড়া বাসায় অবসর জীবন যাপন করছিলেন। গত ৬ নভেম্বর শনিবার রাত ৮.৩০ মিনিটে দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগে ইহলোক ত্যাগ করেন। সম্প্রতি রঞ্জন ভৌমিকের স্ত্রীও স্বাস্থ্যবিভাগ থেকে অবসর গ্রহণ করে অবসরকালীন জীবন যাপনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যু কালে ৩ কন্যা সন্তান নাতি নাতনিসহ অনেক গুণপ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিকের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদর্শন করে চালিবন্দর মহাশ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিকের মৃত্যুতে সুরমা খেলাঘর আসর, সিলেট এর সভাপতি ছড়াকার পরিতোষ বাবলু ও সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম শোক প্রকাশ করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain