শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাইয়ের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ জরুরী। এ আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো, নতুন প্রজন্ম শুধু রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা রাজনৈতিকভাবে সক্ষম এবং তারা আর ভয় পায় না। নতুন প্রজন্ম ভয়কে জয় করার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম। রাষ্ট্র যতই শক্তিশালী হোক, ইতিহাস ও হ্যাশট্যাগের শক্তি একসঙ্গে থাকলে প্রতিরোধ করা যায় না। কারণ ভয়হীন নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ছাত্র সংসদ আয়োজিত তামাদ্দুনিক সভায় ‘৩৬ জুলাই : আমার ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক দু‘টি আয়োজনে সভাপতিত্ব করেন তামাদ্দুনিক কমিটির আহবায়ক খোরশেদ আলম মহসিন ও উন্নয়ন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান।

ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মাওলানা আবদাল হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, তানভীর আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে তামাদ্দুনিক সভা সমাবেশ নিয়মিত হওয়া দরকার। তাদেরকে ভবিষ্যতে কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে। স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে রাখতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত হতে উদ্বুদ্ধ করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে মোটিভেশান অব্যাহত রাখতে হবে। পরিশীলিত জীবন যাপনে অভ্যস্ত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain