শিরোনাম :
আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল-অপরাধে সম্পৃক্ততায় গিয়াস ও রিপনকে বহিষ্কার

স্বামীর নির্যাতনের শিকার পুনম হাসপাতালে ভর্তি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: ফের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন অভিনেত্রী পুনম পাণ্ডে। স্বামীর মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আর তার অভিযোগের ভিত্তিতে স্যাম বম্বেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ অক্টোবর) রাতেই প্রকাশ্যে আসে এই খবর। এদিনই মুম্বাই থেকে স্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয় পুনম পাণ্ডেকে। এখনও অভিনেত্রী হাসপাতালে রয়েছেন কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তিনি।
করোনা পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিয়ে সেরেছিলেন পুনম। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি। তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম।
গোয়া পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, স্যাম বম্বে নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি মেঝেতে শুইয়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ জানান।
কিন্তু সপ্তাহ খানের পরই আবার পট পরিবর্তন হয়ে যায়। স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে পুনম জানান, সমস্ত মনোমালিন্য ভুলে তারা আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় পুনমের বক্তব্য ছিল, সব সম্পর্কেই একটু চড়াই-উতরাই থাকে। তারা একে অন্যকে বড্ড বেশি ভালবাসেন। তাই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুখের সংসারে আবারও ভাঙন ধরল গত সোমবার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain