শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

পুনমকে যৌন হেনস্তার অভিযোগে আটক স্বামী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় আসেন বলিউড তারকা পুনম পাণ্ডে। এবার এই মডেল-অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্তা ও নির্যাতনের অভিযোগ আনলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার স্বামী স্যাম বোম্বেকে আটক করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইর বরাতে জানা গেছে, পুনম মাথায়, চোখে ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন। মুম্বাই পুলিশ বলছে, স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

পুনম পাণ্ডের স্বামীর বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগে গত বছর বিয়ের পর দিনই ভারতের গোয়ায় যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্যাম বোম্বে। সেসময় পুনম পুলিশের কাছে অভিযোগ করেন, তার স্বামী তাকে শ্লীলতাহানি করেছেন। এ ঘটনা ঘটে দক্ষিণ গোয়ায়। তখন তারা একটি সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

এদিকে, গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। এর আগে তারা দুই বছর একসঙ্গে ছিলেন।

বিতর্কিত নানা কর্মকাণ্ডে বহুবার আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছেন ২৯ বছর বয়সী বলিউড তারকা পুনম পাণ্ডে। গত বছর বিধিনিষেধে চলাকালীন সৈকতে খোলামেলা ভিডিও ধারণ করার সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain