শিরোনাম :
চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ

করোনাভাইরাসে সিলেটে মৃত্যুর মিছিল থেমে গেছে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে সিলেটে মৃত্যুর মিছিল থেমে গেছে। টানা ১০ দিন ধরে এ বিভাগে একজনও মারা যাননি এই ভাইরাসে আক্রান্ত হয়ে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে আজ ১৩ নভেম্বর সকাল ৮টা অবধি সিলেট বিভাগে করোনায় কোনো মৃত্যু হয়নি। এ সময়ে সংক্রমণের হারও ছিল নিয়ন্ত্রণে।
এখন অবধি সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১১৭৭ জন। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৮৪ জন। সুনামগঞ্জে ৭৩ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে বিভাগে করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

৪৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৮১।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২২ জনে। এদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৮৫৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৬৯ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৩ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৮৮ জন। তিনি জানান, বর্তমানে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain