শিরোনাম :
ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ফের হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চিকিৎসার ফলোআপের জন্য ফের হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গত কয়েক দিন আগে মেডাম চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ আবার উনাকে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে।
এর আগে, গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ফিরেন খালেদা জিয়া।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তার চিকিৎসকেরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা তার চিকিৎসা দিচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain