শিরোনাম :
সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

টিকা পেতে দেশে ৬ কোটি ৬৫ লাখ নিবন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সারাদেশে করোনার টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, টিকা পেতে নিবন্ধন করা ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জনের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।

এদিকে রাজধানীসহ সারাদেশে রোববার একদিনে আরো ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৫৩৭ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৭১৫ জন।

সব মিলিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain