শিরোনাম :
সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, উসমান হারুন পনির, আবুল কালাম সাহেদ, আহবায়ক কমিটির সদস্য,তছির আলী, সালাউদ্দিন সাকের, ফাহিম চৌধুরী,আবির হাসান মহিন, বিমল দেবনাথ, জিয়াউর রহমান, সামাদ হোসেন, ইকবাল হোসেন, ইবনে জাহান তানভীর, সোহেল আহমেদ, হোসেন খান এমাদ, কাওসার হোসেন রকি, সালাউদ্দিন আহমেদ, কোতয়ালী থানা, আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, বিমানবন্দর থানা: ভারপ্রাপ্ত আহবায়ক তুষার, সদস্য সচিব সাগর হাসান, দক্ষিণ সুরমা থানা: হোসেন আহমেদ রুহুল, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ তুহিন, জালালাবাদ থানা: আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, শাহপরান থানা: নুরুল হক মাছুম,সদস্য সচিব সুলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, মোগলাবাজার থানা: সদস্য সচিব সায়েফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং যেকোনো নৈরাজ্য মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain