শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

হবিগঞ্জে ‘অপরাধীদের’ বাড়িতে বিজিবির সাইনবোর্ড!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৮ জনের বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ী’ ও ‘চোরাকারবারি’ লেখা সাইনবোর্ড টানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলা দায়ের ও জেলে পাঠানোর পরও অপরাধ জগত থেকে বেরিয়ে না আসায় ওই ৮ জনকে ‘সামাজিকভাবে চাপে রাখতে’ বিজিবি এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কৃষ্ণপুর গ্রামের বলু মিয়া, রাজেন্দ্রপুরের আহাদ মিয়া, সিদ্দিকপুরের কবির মিয়া, রামনগরের ধনু মিয়া, কাউছার মিয়া, জয়নাল মিয়া, রাজু মিয়া ও কমলপুর গ্রামের স্বপন মিয়ার বাড়িতে একটি করে সাইনবোর্ড টানিয়েছে বিজিবি।
কোন বাড়ির সামনে ‘মাদক ব্যবসায়ী’ ও কোনটিতে ‘চোরাকারবারী’ লেখা সাইনবোর্ড। এতে লালের উপর সাদা রঙ দিয়ে লেখা অক্ষরগুলো দূর থেকেই পথচারীদের দৃষ্টি কারে।

সাইনবোর্ড দেখতে আশপাশের এলাকার লোকজন বাড়িগুলোর সামনে এসে ভিড় করছেন। এ নিয়ে চলছে সমালোচনাও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল রাত থেকে এসব ছবি প্রকাশ করে অনেকেই সমালোচনা করছেন। তারা বলছেন, কোনো ব্যক্তি অপরাধী হতে পারে, তার পুরো পরিবার বা বাড়ির সবাই অপরাধী নয়। তাই কেউ অপরাধে যুক্ত হলে বাড়ির সামনে এ ধরনের সাইনবোর্ড টানানো অনৈতিক।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, ওই আটজন সীমান্তে মাদকসহ বিভিন্ন চোরকারবারের সঙ্গে জড়িত। একেকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত অপরাধী। অনেক চেষ্টার পরও তাদের অপরাধ জগত থেকে বের করা যাচ্ছে না। তাই সামাজিকভাবে চাপের মুখে থাকলে অপরাধমূলক কাজ ছেড়ে দিতে পারে, এই চিন্তা থেকে সাইনবোর্ড টানানো হয়েছে। আদালতে আত্মসমর্পণ করলে সাইনবোর্ডগুলো খুলে নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain