শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

হাফ ভাড়া দেয়ায় ছাত্রী‌কে ধর্ষ‌ণের হুম‌কি: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা।

এর আগে শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করে জানান, হাফ ভাড়া দেয়ায় বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।

অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি ক‌লে‌জে যাওয়ার উদ্ধেশ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে উঠে। সেখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০ টাকা। ‌কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি ‌নি‌জে‌কে স্টুড‌ন্টে বলে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার তার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লেন এবং নামা‌র সম‌য়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মকি দেন। যা প্রকাশ‌যোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি।

তিনি আরও জানান, প্র‌তি‌দিন তাদের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো তাদের তুল‌তে চায় না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার বলেন, ‘কলেজের একজন শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানালেন। এটা কী ধরনের কথা বলেন তো! ওরা প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগ দেবে, এটা না করে সড়ক অবরোধ করবে। মেয়েরা যাতে বের হতে না পারে আমাদের শিক্ষকরা দেখবেন। আমাদের সঙ্গে মেয়েরা যোগাযোগ করেনি।’

জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain