শিরোনাম :
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা অনুষ্ঠিত র‌্যাব এর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার ওসমানীনগরে ডা: এখলাছুর ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ভারতীয় সহকারী কমিশনারের সাথে প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়ের সাক্ষাৎ সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজের শ্বশুড় বাড়ির এলাকায় আসছেন তারেক রহমান সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন ১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল এতিম শিশুদের মুখে হাসি ফুটালেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুরে ক্রাশার মিলে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

লালাবাজারে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুহিতের গণসংযোগ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মুহিত এর আনারস প্রতীকের সমর্থনে ২৩ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়নের বাঘেরখলা, দশহাল, খতিরা, কৈকুড়ি গ্রাম সহ বিভিন্ন এলাকায় আনারস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় গ্রামবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুহিত বলেন, ভোট পবিত্র আমানত। এই আমানত যথাযথ ভাবে মূল্যায়ন করতে সৎ, যোগ্য ও কর্তব্যপরায়ন প্রার্থীকে প্রদান করতে হবে। এর মাধ্যমে নাগরিক অধিকার যথাযথভাবে রক্ষা পায় সেদিকে নজর রাখতে হবে। তিনি আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, মোশাহিদ আলী, ফয়জুল রহমান শামীম, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান, শামসুল ইসলাম, লুৎফুর রহমান, ছানা মিয়া, আব্দুল আহাদ খান, ইরন খান, হেলাল মিয়া, সুমেল আহমদ, জসীম উদ্দীন, নোমান আহমদ, রাজু আহমদ, নুরুল ইসলাম, শামীনুল হক প্রমুখ। মঙ্গলবার বিকালে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মুহিত লালাবাজারে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় যোগদান করেন। এ সময় এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain