শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেটকে চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটকে আধুনিক চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। তিনি শুক্রবার বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত দশ তলা আউটডোর ভবন উদ্বোধনকালে এ কথা বলেন।
ড. মোমেন বলেন, প্রতিবছর বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশি দেশে যান। এজন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারলে আমাদের বড় অংকের টাকা সেভ হবে। পররাষ্ট্রমন্ত্রী সিলেটে চিকিৎসা সেবার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দশ তলা আউটডোর ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় এই হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা অনেক বেড়ে গেল।

তিনি আরো বলেন, সিলেট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণাধীন আট তলা ভবন আগামী মে মাসের মধ্যেই শেষ হবে এবং তখন সিলেটের চিকিৎসা সেবা আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেও ড. মোমেন উল্লেখ করেন।

এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কাউন্সিল আজাদুর রহমান আজাদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain