শিরোনাম :
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন

শিক্ষার্থীদের হাফ ভাড়া

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের ‘হাফ পাস’ বা হাফ ভাড়ার বিষয় সুরাহা করতে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছেন বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এ আলোচনা শুরু হয়।

আলোচনায় উপস্থিত রয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, বিআরটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. আশফাক।

এছাড়াও বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বিআরটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গণপরিবহনের ভাড়াও বৃদ্ধি করা হয়। এরপর নগরীতে সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এরপরই রাজধানীতে বাসে হাফ পাশের দাবিতে সড়ক অবরোধসহ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। হাফ পাশের দাবিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডাসহ নানা অপ্রীতিকর ঘটনার সৃষ্টিও হয়। এ বিষয়টি সুরাহা করতেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা করা হবে।

বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন কর্মকর্তা জানান, বাসে শিক্ষার্থীদের হাফ পাস ও শ্রমিকদের সন্তোষ-অসন্তোষ নিয়ে আলোচনা করা হবে। বৈঠক শেষে সবার সিদ্ধান্ত গণমাধ্যমে জানানে হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain