শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের ফ্রী খতনা ক্যাম্প সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের অর্থায়নে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের ব্যবস্থাপনায় সিলেট নগরীর মাছিমপুরে ফ্রী খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এই খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

খতনা ক্যাম্প উপলক্ষে শিশু ও তাদের অভিভাবকদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। তাছাড়া খতনা প্রদান কারী শিশুদেরকে লুঙ্গি, টি-শার্ট ও ঔষধপত্র প্রদান করা হয়। খতনা ক্যাম্প উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন বাংলাদেশ সিলেটে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংগঠনের চেয়ারপার্সন বেগম কামরুন্নেসা মতিন শোভার অক্লান্ত পরিশ্রম ও প্রবাসী ভাইবোনদের সহযোগিতায় সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ, ধর্মীয় শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠা, অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া, টিউবওয়েল স্থাপন, দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা-চিকিৎসা সহ নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসব কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশ ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপার্সন কামরুন্নেসা মতিন শোভা। খতনা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, যুব সংগঠক নজরুল ইসলাম, ডা. রিপন আহমদ, মো: আনোয়ার হোসেন, ফরিদ আহমদ, আব্দুর রহিম ও অনুপম হোসেন ওমি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain