শিরোনাম :
গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

নারী নির্যাতন প্রতিরোধে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উঠান বৈঠক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষে “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” শ্লোগানকে সামনে রেখে এক উঠান বৈঠক ২৮ নভেম্বর রোববার দুপুরে নগরীর উপশহরে অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর ২২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম বেবী। বক্তব্য রাখেন মহিলা সংস্থার সদস্য সালমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ, মুহিবুর রহমান, কাওছার আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, হেলেন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। নারীদের স্বাবলম্বি ও উন্নয়নে শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প পরিচালিত হচ্ছে। সেই সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। নারীরা যাতে নির্যাতন, বিপদগামী ও ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রেখে সরকার দেশের অগ্রগতির পাশাপাশি বিশ্বে নারী উন্নয়নে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, ইন্টারন্যাশনাল ডে ফর দ্যা এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন্ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করেছে। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain