শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

বড়লেখার দাসেরবাজারে নৌকাকে ডুবিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে

বড়লেখার দাসেরবাজারে নৌকাকে ডুবিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়

নিউজ ডেস্ক :: তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথী স্বপন কুমার চক্রবর্তী জয়ী হয়েছেন। তিনি নৌকার প্রার্থী জিয়াউর রহমানকে হারিয়ে জয়ী হয়েছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রাথী স্বপন কুমার চক্রবর্তী আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জিয়াউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩০৩ ভোট।
তৃতীয় ধাপে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। বাকি নয় ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩৭৯৯।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain