শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

পীরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৩

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, সাহাবলি হুসেন (৩৫) এবং মজাহারুল (৪০), আদিত্য (২০)। তাদের সবার বাড়ি ঘিডোব গ্রামে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরও ৬ জন আহত হয়েছে। তাদের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ সদস্য সগেন্দ্রনাথ জানান, গতকাল রোববার রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার পর বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলে। এর পর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর ও সড়ক কেটে দেয় বিক্ষুদ্ধরা। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে আসলে তাদের ওপরেও আক্রমণের চেষ্টা করে প্রার্থীর লোকজন। এসময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে এতে হতাহতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain