শিরোনাম :
আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন

বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক প্রশান্তি বিকাশে অপরিসীম ভুমিকা রাখে। ফটো সাংবাদিকতা একটি ঝুকিপূর্ণ পেশা। ফটো সাংবাদিকগণ তাদের ক্যামেরার মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করে থাকেন।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ দুলাল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আবু বক্কর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সহ সভাপতি ইউসুফ আলী, কোষাধক্ষ্য শাহিন আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, কার্যনির্হাবী কমিটির সদস্য মামুন হাসান, শংকর দাস, আব্দুল বাতিন ফয়ছল, মাহমুদ হোসেন, সুব্রত দাস।

আরো উপস্থিত ছিলেন- নাজমুল কবির পাভেল, শাহ মোঃ কয়েছ আহমদ, ইকবাল মুন্সি, নুরুল ইসলাম-২, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, রেজা রুবেল, এ.টি.এম তুরাব, পল্লব ভট্টাচায, আজমল আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain