শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

আর ডব্লিউ ডি ও ওয়াই মুভস প্রজেক্ট এর দ্বি-বার্ষিক আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সদর উপ জেলা-পরিবার পরিপল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ বলেছে, কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার। তারই ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। যাতে করে কিশোর-কিশোরীরা সুস্থ্য থাকতে পারে। এমনকি তাদের সেবা দিতে সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে জনবল সহ নানা ধরনের কার্যক্রম চলছে। সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলো থেকে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বুধবার (১ই ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর টিভি গেইটস্থ সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মান উন্নয়নে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আর ডব্লিউ ডি ও ওয়াই মুভস প্রজেক্ট এর দ্বি-বার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আর ডব্লিউ ডি ও এর নিবার্হী পরিচালক সমীতা বেগম মীরার সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ ও এডমিন ও একাউন্স অফিসার মহসিন রেজা এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডাঃ এম. এ. মান্নান, এমও, (এম.সি.এ.এফ.পি) এফপিসিএস-কিউআইটি সিলেট অঞ্চলের মেডিকেল অফিসার ডা: মোসা: ওমর গুল আজাদ পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের ডাঃ বিশাল পাল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী।

দ্বি-বাষিক সম্মনয় সভায় উপস্থিত ছিলেন ৬,৭, ৮নং টুকের বাজার ইউনিয়ন মহিলা মেম্বার দিপালী গোয়ালা, উপজেলা খাদিমপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাঃ নাজিয়া সুলতানা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও এফ ডব্লিউ ভি এর কর্মকর্তা চায়না তালুকদার, লাক্কাতুরা চা বাগান এর শিক্ষিকা রেবা সিনহা, লাক্কাতুরা চা বাগান এনসিটিএফ সভাপতি স্বপ্না গোয়ালা, জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্মকর্তা জোনাকি দাস, বাশির উদ্দিন, উপজেলা ভলান্টিয়ার ইমন দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain