শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

বোমা আতঙ্ক : মালয়েশিয়ান উড়োজাহাজে কোনো কিছু পাওয়া যায়নি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। ফ্লাইটটি বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।
ওই বিমানে বোমা থাকার খবরে উড়োজাহাজে তল্লাশির পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই উড়োজাহাজে এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। রাত পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন এম তৌহিদ উল আহসান জানান, বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের পর সেটিকে নিরাপদ স্থানে নিয়ে তল্লাশি চালানো হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এই তল্লাশি অভিযান চালায়। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের কারণে সতর্কতা জারি করা হয়।
এর আগে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।
তবে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটিতে কতজন যাত্রী রয়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain