শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

চাঁদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চাঁদপুরে ঘুরতে এসে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় জেলার হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই কুমিল্লা চান্দিনার বেলাশর এলাকার বাসিন্দা। নিহতরা হলেন- বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)।

নিহতদের সাথে আসা রাহিম জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। ৬ জন দুটি মোটরসাইকেল যোগে তারা চাঁদপুরে আসছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে এক পাশ থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা ৩ যাত্রী রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাদের উপর দিয়েই চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই এসে দেখি দুই জনের মরদেহ পড়ে আছে। তাদের উপর দিয়ে বাস চলে যাওয়ায় দুজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস এবং চালককে আটক করা হয়েছে। পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain