শিরোনাম :
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টারের খাদ্য সামগ্রী বিতরণ জাতীয়তাবাদী শ্রমিক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের চৌকিদেখী উত্তরা পাম্প পরিদর্শন ধর্মঘট প্রত্যাহার. ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা-সংবাদ সম্মেলনে পাম্প মালিকরা আইপি ক্যামেরার আওতায় আসছে সিলেট মহানগরী-বাণিজ্য মন্ত্রী মুক্তাদির জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন পেট্রোলের মাপে কারসাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা সিলেটের তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১

বেগম রোকেয়া দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেটের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে গতকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ প্রমুখ। এছাড়াও মহিলা সংস্থার প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, হেলেন আহমেদ বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া’র চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে নারী সমাজের পাশাপাশি সর্বমহলকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সংহিসতা ও নির্যাতন যেখানে হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবে নারী নির্যতানমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী নির্যাতনের বিরুদ্ধে যে ভাবে শক্তিশালী ভূমিকা পালন করছেন, ঠিক তেমনি ভাবে নারীদের দক্ষতা অর্জন ও স্বাবলম্বি করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা গ্রহণ করে নারী সমাজকে এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain