শিরোনাম :
আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ময়লার স্তূপ থেকে প্রাণ ফিরছে নগরের আরেকটি পুকুরে সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩ তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সাথে মিফতাহ্ সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে অভিযানে এক্সক্যাভেটর ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা

বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে সেবা পক্ষ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর চৌকিদেখিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ।
জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, অফিস সম্পাদক বাহার উদ্দিন, শ্রমিকনেতা মোবারক আলী, আব্দুশ শহীদ বকস, সারওয়ার, জাকির হোসেন, জুয়েল আহমদ, মিজানুর রহমান, আবুল কাশেম, জিল্লুল হক প্রমুখ।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহেল। শেষে সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ, জাতি ও সমাজের কল্যাণমূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে দেশেকে এগিয়ে নিতে হবে। শুধু দুনিয়ায় লাভবান ও সম্পদের পিছনে ছুটলে চলবে না, আখেরাতের কল্যাণ লাভের জন্য সবাইকে আল্লাহর হুকুম মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবেই দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি লাভ করা সম্ভব। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ কখনো অন্যায়-অপরাধের সাথে জড়িত থাকেন না। পরিশ্রমের মাধ্যমে তারা জীবিকা অর্জন করছেন। ইসলাম শ্রমিকদের মর্যাদা দিয়েছে। তাই ইসলামের আলোকে জীবন পরিচালনা করতে শ্রমিকদের প্রতি আহবান জানান বক্তারা। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain