শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

অবশেষে দেশ ছাড়লেন মুরাদ হাসান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশ ছাড়লেন পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আজ শুক্রবার রাত ১টা ২১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।

দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে ছিল- কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা। তার কোনো সফরসঙ্গী ছিলেন না।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। চেক ইনের পর প্রথমে তিনি বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে অপেক্ষা করেন। এরপর বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ করে সাত নম্বর গেট দিয়ে তিনি উড়োজাহাজে ওঠেন।

ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময়ক্ষেপণ হয়। এ কারণে ফ্লাইটটি দেরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ইকে-৮৫৮৫ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন।

অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান। গত বুধবার তিনি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্রে জানা গেছে।সূত্র: আমাদের সময়

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain